মূখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ৮ ই মার্চ রাজ্যের কলকাতা ও জলপাইগুড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। তার আগাম প্রস্তুতি হিসেবে ও এলাকার মানুষদের নারী দিবস সম্পর্কে অবগতি করানোর জন্যই সারা রাজ্যের সাথে বুধবার একটি র্যালির আয়োজন করা হয় মালদা জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠন। র্যালিটি ইংরেজ বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে টাউন হোলে এসে জমায়েত হয়। সেখানে মহিলাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় নারী দিবসের প্রস্তুতী হিসাবে। এই আলোচনা সভায় মহিলাদের সন্মানিত করা হয়। এর পাশাপাশি খাদ্যসাথী প্রক্লপে গরিব মানুষের বেঁচে থাকার অধিকার, পঞ্চায়েতের তিনটি স্তর মেয়েরা স্বনির্ভর, অপরাধ রোধে প্রশাসনের সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এদিনের এই র্যালিতে হাজির ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চৌতালী ঘোষ, জেলা তৃণমূল সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা।
সভানেত্রী চৌতালী ঘোষ জানান, দলনেত্রীর নির্দেশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের ডাকে একটি র্যালি করে টাউন হোলে একটি সভা করা হয়। এই সভায় মহিলাদের সন্মানিত করা হয় একটি অনুষ্ঠানের সধ্য দিয়ে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/teM9SL2-Awc